ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হলেন টেড্রোস

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২২,  4:18 PM

news image

আগামী পাঁচ বছরের জন্য আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, আরও পাঁচ বছরের জন্য জোরালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। বার্ষিক বৈঠকে গোপন ব্যালটে অনুষ্ঠিত হওয়া ভোটের ফলাফল ঘোষণা করেন দি জিবুতির আহমেদ রবলেহ আবদিলেহ।  তবে গেব্রিয়াসুস একমাত্র প্রার্থী থাকায় অনেকেই এটাকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখেছেন। পুনর্নির্বাচিত হওয়ার পর দেওয়া এক ভাষণে টেড্রোস বললেন, জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা এবং সংস্থার উন্নয়নের ওপর জোর দেবে ডব্লিউএইচও। তিনি বলেন,

‘এই মহামারি খুবই নজিরবিহীন এবং অনেক শিক্ষা দিয়েছে এবং আমরা শিখছি। কিন্তু, একই সময়ে আমরা শুধু থেমে যেতে, শিখতে এবং বাস্তবায়ন করতে পারি না... শেখার জন্য বিরতি দেওয়ার পরিবর্তে, আমরা শেখার সময় বলছি চলুন সেগুলো কাজে লাগাই।’  বক্তব্যের একপর্যায়ে ইউক্রেন সংকট নিয়ে কথা বলার সময় কেঁদে ফেলেন তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। তিনি বলেন, ‘ইউক্রেনে আমার সফরের সময় বিশেষ করে বাচ্চাদের দেখেছি... এতে ৫০ বছরেরও বেশি আগের এক দৃশ্য আমার মনে পড়ে, যা আজো আমাকে তাড়া করে। যুদ্ধের গন্ধ, শব্দ এবং প্রতিচ্ছবি। আমি চাই না এটা অন্য কারো সঙ্গে ঘটুক।’  এদিকে পুনর্নির্বাচিত হওয়ার পর টেড্রোস আডানোম গেব্রিয়াসিসকে অভিনন্দন জানিয়েছেন জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সময় নিজের দেশ ইথিওপিয়ার সমর্থন পাননি টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। টাইগ্রে সংঘাত নিয়ে ভিন্নমতের কারণে তাকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকে দেশটির সরকার। সূত্র : বার্তা সংস্থা রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম