ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৬, সবচেয়ে বেশি মিরপুরে

ফের পানি বাড়ছে যমুনায়

#

নিজস্ব প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২২,  6:49 PM

news image

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে এবার চতুর্থ দফায় বাড়তে শুরু করেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে গত দুদিন ধরে হঠাৎ করেই পানি বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫০ মিটার। ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১৩ দশমিক ৩৫ মিটার)। অপরদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩৮ মিটার। ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৮৭ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১৫ দশমিক ২৫ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, টানা বর্ষণের ফলে যমুনার পানি বাড়ছে। এভাবে দু-চারদিন বাড়তে পারে। তবে এ বছর আর বন্যা বা প্লাবনের সম্ভাবনা নেই। গত জুনের শুরুতে প্রথম দফায় যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে এ নদীর পানি। ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে। দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে। এরপর ৩ জুলাই থেকে পানি কমতে থাকে। ২৩ জুলাই তৃতীয় দফায় বৃদ্ধি ও ৬ আগস্ট থেকে কমা শুরু। টানা ২৫ দিন পর ৩১ আগস্ট হঠাৎ করেই যমুনার পানি বাড়া শুরু হয়। ১৩ সেপ্টেম্বর পানি কমতে থাকে। দুই সপ্তাহ পর ২৬ সেপ্টেম্বর চতুর্থ দফায় পানি বাড়া শুরু হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম