ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

ফের পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  5:18 PM

news image

ঢাকা ওয়াসা ফের পানির দাম বাড়ানোর প্রস্তাব করেছে। নগরবাসীকে সরবরাহ করা পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) ওয়াসার বিশেষ বোর্ড সভায় দাম বাড়ানোর এই প্রস্তাব তোলা হয় বলে সভা সূত্রে জানা গেছে। সূত্র জানায়, ওয়াসার বোর্ড সভায় ১৩ সদস্যদের বেশিরভাগই করোনাকালীন সময়ে পানির দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছেন। জানুয়ারির শেষ সপ্তাহসহ ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত মোট ১৪ বার ওয়াসার পানির দাম বাড়ানো হয়েছে। সূত্র আরো জানায়,

এবার ওয়াসা বোর্ডে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। তবে বোর্ডের অধিকাংশ সদস্য এ প্রস্তাবের বিরোধিতা করেছেন। পরবর্তিতে দাম বাড়ানোর এই প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। যদি সেখান থেকে এ বিষয়ে অনুমোদন হয় তাহলে পানির দাম বাড়বে। আর পানির নতুন দাম কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম