ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ফের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  4:46 PM

news image

ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি। আগামী ২০২৪ সালের নির্বাচনে জিতলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট, যিনি ভিন্ন ভিন্ন দুটি মেয়াদে নির্বাচিত হয়েছেন। এদিকে মঙ্গলবার রাতের ভাষণে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে তার দলের কিছুটা ক্ষতি হয়েছে বলে ট্রাম্প স্বীকার করেছেন। কিন্তু এর ফলাফলকে চ্যালেঞ্জ করেননি তিনি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হার নিয়ে ট্রাম্প যে তীব্র প্রতিক্রিয়া দেখিছিলেন, তা থেকে এটি উল্লেখযোগ্য পরিবর্তন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম