ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

ফের গুজবের শিকার নুসরাত

#

বিনোদন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  5:46 PM

news image

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। জনপ্রিয়তার পাশাপাশি বরাবরই সমালোচনার শীর্ষে থাকেন। সমালোচনা যেন পিছু ছাড়ে না এই অভিনেত্রীর। সম্প্রতি তাকে নিয়ে একটি গুজব ছড়িয়েছে, তিনি নাকি ওয়াইল্ড কার্ড ‘বিগ বস ১৬’-তে এন্ট্রি নিচ্ছেন।অবশ্য তার দলের অনেক সদস্য এই তথ্যকে প্রথমে সত্যি বলে পরে আবার গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। ৮ নভেম্বর (মঙ্গলবার) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ একটি প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়, বিগ বস-১৬ তে দেখা যাবে টালিপাড়ার নুসরাতকে। বলা হয়েছিল যে, চ্যানেল কর্তৃপক্ষ জানালেই অংশ নেবেন তিনি। কিন্তু অনুষ্ঠানটি শুরুর এক মাস পেরিয়ে গেলেও তার দেখা মেলেনি। এই প্রসঙ্গে নুসরাতের দলের সদস্যরা বলেছেন, বিগ বসে নুসরাতের এন্ট্রির খবর একেবারেই মিথ্যা। তিনি মুম্বাই যাচ্ছেন ঠিকই, সেটা একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম