ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ফের করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন, ২০২২,  4:36 PM

news image

করোনাভাইরাসে একবার আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর আবারও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল সোমবার টুইটারে লেখা এক বার্তায় এ তথ্য জানান তিনি। এতে তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও ভ্যাকসিন নেওয়ার কারণে তিনি সুস্থবোধ করছেন। টুইটার বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জানান, ‘আমার করোনা শনাক্ত হয়েছে। আমি আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করছি। করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ায় সুস্থবোধ করছি। সুতরাং আপনি যদি ভ্যাকসিন না নেন, শিগগির নিয়ে ফেলুন, এবং যদি সম্ভব হয় তবে বুস্টার ডোজ নিন।’ এর আগে গত জানুয়ারিতে করোনাভাইরাসে আক্রান্ত হন কানাডার প্রধানমন্ত্রী।

সূত্র: সিএনএন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম