ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

#

স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০২৪,  12:52 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। পাশাপাশি নেট রানরেটের দিকেও লক্ষ্য রাখতে হবে। অন্যদিকে আফগানিস্তানের জন্য এটি বাঁচামরার লড়াই। তবে কাজটা তাদের জন্য অনেক সহজ। কেননা, যেকোনো ব্যবধানে জয় পেলেই সেমিতে উঠে যাবে রশিদ খানের দল।

মঙ্গলবার (২৫ জুন) হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। কন্ডিশন বিবেচনায় ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। কিংস্টনে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায় শুরু হবে ম্যাচটি।

সেমিফাইনালে উঠার সুযোগ কাজে লাগাতে একাদশে জোড়া পরিবর্তন এনেছে বাংলাদেশ। সহ-অধিনায়ক তাসকিন আহমেদ ও সৌম্য সরকার দলে ফিরেছেন। বাড় পড়েছেন জাকের আলী ও মেহেদী হাসান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আফগানরা।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগায়াল খারোতি, নুর আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম