ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

ফিলিস্তিন বিক্রির জন্য নয় : মাহমুদ আব্বাস

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৫,  4:54 PM

news image

ফিলিস্তিন বিক্রির জন্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির যেকোনও পরিকল্পনা প্রত্যাখ্যানও করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহর কেন্দ্রীয় কমিটির একটি সভার উদ্বোধনী বক্তৃতার সময় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেন। এদিন আব্বাস ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যেকোন প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়। ফিলিস্তিনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে গাজা, পশ্চিম তীর বা জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডের কোনও অংশই ছেড়ে দেওয়া হবে না বলেও জোর দেন তিনি। এ ছাড়া প্রেসিডেন্ট আব্বাস এদিন ফিলিস্তিনি সংকটের রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তি উদ্যোগকে মেনে চলার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম