ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ায় ভারতে গ্রেপ্তার ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ এপ্রিল, ২০২৫,  9:58 PM

news image

ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব এখনও চলছে। এ পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ভারতের উত্তরপ্রদেশে ধরপাকড় শুরু হয়েছে। ‘ফ্রি গাজা, ফ্রি ফিলিস্তিন’ লেখা পোস্টার হাতে বিক্ষোভে অংশ নেওয়ায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ—তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছিলেন। সোমবার (২১ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা বানিয়াথির রাম বীর সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেন, পোস্টারগুলোতে ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক ছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে ভারতে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলো ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে র‍্যালি করছে, তখনই মোদি সরকারের এই ধরপাকড় প্রশ্ন তুলছে রাজনৈতিক পক্ষপাত ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে। আল-জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার কার্যক্রম চললেও ভারত সেই দেশকেই অস্ত্র সরবরাহ করছে। বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদি ও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ভারত-ইসরায়েল সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ঘনিষ্ঠ। ফলে সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনপন্থি যে কোনো কার্যক্রমকে দমন করার প্রবণতা দেখা যাচ্ছে। এই ঘটনায় ভারতের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম