ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারল ইসরায়েলি বাহিনী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২২,  9:16 PM

news image

ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার তাকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের বেথলেহেমের কাছে অবস্থিত আল-খাদের শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ওই কিশোরের বয়স ১৫ বছর। তার ঘাড়ে ও পিঠে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে চলতি সপ্তাহে দ্বিতীয় কোনো ফিলিস্তিনি কিশোর নিহতের ঘটনা ঘটল। অন্যদিকে,

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের সেনারা ওই এলাকায় ‘নিয়মিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করার’ সময় সৈন্যদের দিকে ঢিল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে সন্দেহভাজনেরা। আর, এরই জবাবে তাদের দিকে গুলিবর্ষণ করা হয়। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। এ ছাড়া ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ওই কিশোর সংঘর্ষে অংশ নিয়েছিল কি না, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স। এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ হত্যাকাণ্ডটি দখলদার বাহিনী কর্তৃক পরিচালিত ধারাবাহিক অপরাধ ও হত্যাকাণ্ডের অংশ। এদিকে, পৃথকভাবে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী শুক্রবার পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে একটি বিক্ষোভে হামলা চালায় এবং এতে সেখানে দুই শতাধিক মানুষ আহত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম