ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফিলিস্তিনকে সমর্থন করায় সিনেমা থেকে বাদ পড়লেন অভিনেত্রী

#

বিনোদন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৩,  8:32 PM

news image

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার মধ্যে এক ইনস্টাগ্রাম পোস্টে গাজার প্রতি সমর্থন জানিয়েছিলেন মেক্সিকোর অভিনেত্রী মেলিসা বারেরা মার্তিনেজ। এ কারণে হলিউডের সিনেমা ‘স্ক্রিম’ থেকে বাদ পড়েছেন এই লাস্যময়ী। যুক্তরাষ্ট্রের ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন মেলিসা। এ বছর মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠতম সিনেমায় দেখা গেছে তাকে। সপ্তম সিনেমায়ও তার থাকার কথা ছিল, তবে গাজাকে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করায় সিনেমাটি থেকে তাকে বাদ দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান স্পাইগ্লাস মিডিয়া। ওই ইনস্টাগ্রাম পোস্টে মেলিসা বারেরা লিখেছেন, ‘গাজার অবস্থা এখন অনেকটা বন্দিশিবিরের মতো। মানুষ গাদাগাদি করে থাকছেন; পানি ও বিদ্যুৎ নেই। আমাদের ইতিহাস থেকে মানুষ কিছুই শেখেনি। এবারও মানুষ মুখ বুজে সব দেখছেন। এটা গণহত্যা, গাজার মানুষকে জাতিগতভাবে নির্মূল করা হচ্ছে।’  মেলিসা বারেরার বাদ পড়ার খবর প্রথম প্রকাশ করে ভ্যারাইটি। পরে স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইহুদি বিদ্বেষ বা যে কোনো বিদ্বেষমূলক অবস্থান আমরা সহ্য করব না। গণহত্যা, জাতিগতভাবে নির্মূল নিয়ে ভুল তথ্য দিয়ে তিনি সীমা লঙ্ঘন করেছেন।’ ৩৩ বছর বয়সি এ অভিনেত্রীকে সিনেমার পাশাপাশি টিভি সিরিজেও নিয়মিত দেখা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম