ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

ফিট না থেকেও ইংল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনায় আর্চার

#

স্পোর্টস ডেস্ক

০৫ আগস্ট, ২০২৩,  6:11 PM

news image

গত বিশ্বকাপ জেতার পর থেকে ইংল্যান্ডের হয়ে খুব কম সময়েই মাঠে দেখা গিয়েছে জফরা আর্চারবে। চোটের সাথে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে এই ইংলিশ স্পিডস্টারকে। বর্তমানে কনুইয়ের চোটের কারণে মাঠের বাইরে থাকলেও ওয়ানডে বিশ্বকাপে তাকে পেতে আশাবাদী ইংল্যান্ড। বিশ্বকাপ ধরে রাখার মিশনে এই পেসারকে নিজেদের পরিকল্পনায় রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সে চলছে জফরা আর্চারের পুনর্বাসন প্রক্রিয়া। কদিন আগে সাসেক্সের কোচ পল ফারব্রেস জানিয়েছেন, আর্চার বিশ্বকাপ খেলার পথেই আছেন। আর ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, পুরোপুরি ফিট না হলেও এই পেস বোলারকে নিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে ইংল্যান্ড।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল ইংল্যান্ড। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আর্চার। ২০ উইকেট নিয়ে বিশ্বকাপ জেতায় অবদান রেখেছিলেন ২৮ বছর বয়সি এই পেসার। ফাইনালে তার সুপার ওভারের ফলেই নিউজিল্যান্ডকে আটকে রেখেছিল ইংলিশরা। এমনকি এবারের বিশ্বকাপের ভেন্যু ভারতেও ভাল রেকর্ড আছে আর্চারের। ২০১৮ আইপিএলে ১০ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৫ উইকেট। এমনকি খেলেছেন এবারের আইপিএলের আসরেও। সেখানেই অবশ্য চোট পেয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম