ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ : সিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৬,  4:59 PM

news image

চট্টগ্রাম মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। বুধবার সিমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। এসময় তিনি সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। এর আগে, ১৪ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে ‘ঝুঁকি বাড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর থেকে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়। একইসঙ্গে সড়ক দুর্ঘটনারোধে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় সিএমপির মাসিক সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ট্রাফিব বিভাককে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। সভায় কমিশনার মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার জন্য নির্দেশ দেন। এছাড়া রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন।  তিনি একইসঙ্গে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম