ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

ফার্মেসিতে স্ত্রীর গলাকাটা মরদেহ ফেলে পালাল স্বামী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২৪,  4:54 PM

news image

গাজীপুরের শ্রীপুরে বন্ধ ফার্মেসি থেকে রেহেনা (২৩) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের মোস্তাফা মার্কেটের মোল্লা ফার্মেসি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রেহেনার বাবার নাম ইদ্রিস আলী। তার নানা বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেলেও তার ঠিকানা জানা যায়নি। অন্যদিকে রেহেনার স্বামী কিবরিয়ার বাড়ি যশোর জেলায় । তারও বিস্তারিত পরিচয় জানা যায়নি।  স্থানীয়রা জানান, মোস্তফা মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা করতেন কিবরিয়া। ফার্মেসির ভেতরই থাকতেন তিনি। স্ত্রী থাকতেন অন্য জায়গায়। তিন দিন আগে রেহেনা আসেন স্বামীর কাছে। স্বামীর সঙ্গে ফার্মেসিতেই থাকতেন তিনি। শুক্রবার সকাল থেকে ওই ফার্মেসি বন্ধ ছিল। সন্ধ্যায় পাশের দোকানদার সোহেল বন্ধ ফার্মেসির ভেতরে বাতি জ্বলতে দেখে মার্কেটের মালিককে জানান। সন্ধ্যায় মার্কেটের মালিক মোস্তফা ফার্মেসির ভেতর নারীর রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। রাতেই পুলিশ ওই ফার্মেসির তালা ভেঙ্গে রেহেনার গলাকাটা মরদেহ উদ্ধার করে।  শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, রাতেই ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কিবরিয়া তার স্ত্রীকে গলাকেটে হত্যা করেন। পরে ফার্মেসিতে মরদেহ রেখে পালিয়ে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম