ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

ফার্মগেটের আনোয়ারা পার্কে শপিংমল হবে না: মেয়র আতিক

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২৪,  8:25 PM

news image

রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্কে শপিংমল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তিনি বলেন, পার্ক ও মাঠগুলো আমাদের রক্ষা করতে হবে। আনোয়ারা পার্কে শপিংমল করতে দেওয়া হবে না। সেখানে পার্কই থাকবে। মানুষ এই পার্কে হাঁটবে, শরীর চর্চা করবে। শনিবার (৮ জুন) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গুলশান-২ গোলচতত্ত্বর পর্যন্ত সাইকেল র‌্যালিতে এ কথা জানান মেয়র আতিক। ডিএনসিসি মেয়র বলেন, মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে শরীর চর্চা, খেলাধুলা আবশ্যক। সাইক্লিং অতি উত্তম শরীর চর্চা। খেলাধুলা, ব্যায়াম না করার কারণে অনেকে শরীর ব্যথা, মাথা ব্যথাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তাই সুস্থতার জন্য খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে। যুবসমাজকে ঘরে বসে অলস সময় পার না করে মাঠে আসতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নানাভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন যানবাহনের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে। কিন্তু সাইকেল এমন একটি পরিবেশবান্ধব যান যেটি কোনো কার্বন নিঃসরণ করে না। তাই সাইকেল চালানোকে উৎসাহিত করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম