ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল

#

১৩ মে, ২০২৫,  4:57 PM

news image

পরিচালক সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় অভিনেত্রী তাসনিয়া ফারিণের ‘লুক পোস্টার’ প্রকাশ্যে এসেছে। পোস্টারটি ফেসবুকে প্রকাশ করে সঞ্জয় সমদ্দার লিখেছেন- "রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।" পোস্টারে ফারিণকে দেখা গেছে এক হাতে গোলাপের তোড়া, আরেক হাতে রক্তমাখা কুড়াল। তিনি পরে আছেন খয়েরি রংয়ের পোশাক, পায়ে হাই হিল। চারপাশে লাল রঙের আভা, মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়ে পড়ে থাকা কারও হাত, কারও পা দেখা যাচ্ছে। পোস্টারে অভিনেত্রীর চরিত্রে প্রেম ও সহিংসতার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। পরিচালক সমদ্দার বলেছেন, অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে ইনসাফের চিত্রনাট্য। তিনি জানান, আমাদের সিনেমার যে স্টোরি লাইন সেটা একটা সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি। বাংলাদেশ সমাজের এমন কিছু দিক আমরা তুলে ধরেছি যেটা এখনকার সময় উপযোগী ও দর্শক খুব সহজেই নিজের সাথে কানেক্ট করতে পারবেন। ঈদে মুক্তি দিতে ইনসাফের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুরসহ দেশেই হয়েছে ইনসাফ সিনেমার শুটিং। 'ইনসাফ' সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম, শরিফুল রাজ। তাদের লুক পোস্টার প্রকাশ পেয়েছে আরও আগেই। তিন পোস্টারেই অভিনয়শিল্পীদের হাতে রক্তমাখা কুড়াল দেখা গেছে। 'ইনসাফের’ গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র প্রযোজনার দায়িত্ব নিয়েছে। বাংলাদেশে প্রথম হলেও ‘ইনসাফ’ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। তিন বছর আগে এই নির্মাতা কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে 'মানুষ' নামের সিনেমা বানিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে নাম লেখান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম