ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ফায়ার সার্ভিস দপ্তরে হামলার ঘটনা পরিকল্পিত হতে পারে: পুলিশ কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৩,  8:59 PM

news image

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলার ঘটনাকে পরিকল্পিত বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হামলাটি পরিকল্পিত আক্রমণ। আমরা এই মামলা রেকর্ড করেছি। এর মধ্যে ১১ জন আসামিকে গ্রেফতার করেছি। শনিবার (৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ঢাকা ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খন্দকার গোলাম ফারুক বলেন, বঙ্গবাজারের পাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে  বিক্ষিপ্ত কিছু জনতা ভাঙচুর করেছে। এ সময় অফিসও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হামলাটি পরিকল্পিত আক্রমণ।

আমরা এই মামলা রেকর্ড করেছি। এর মধ্যে ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের সঙ্গে ভিডিও ফুটেজের অনেকের চেহারার মিল আছে। আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি। এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ফায়ার সার্ভিসে হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব। এখানে অন্য কোন পরিকল্পনা , ভিন্ন কোনো দৃষ্টিকোণ ও ভিন্ন কোনো গোষ্ঠীর থেকে এই ঘটনা ঘটিয়েছে কিনা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য পেলে জানাব। পুলিশ কমিশনার বলেন, আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বঙ্গবাজারের আগুন লাগাযর স্থানে বহুতল ভবন করার কথা ছিল। ব্যবসায়ীদের এক অংশ এখানে বহুতল ভবন করার বিপক্ষে। তাদের (ব্যবসায়ীদের) মধ্যে দ্বন্দ্ব আছে। বঙ্গবাজারে আগুন লাগার কারণ কি, সেটা নিয়ে তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগুন লাগার কারণ তারাই তদন্ত করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম