ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

ফানুস থেকে রাজধানীর ৩ স্থানে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  4:27 PM

news image

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফানুসে রাজধানীর তিন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকার মানিকদি বাজার, পুরান ঢাকার লালবাগ ও  সদরঘাট এলাকায় ফানুস থেকে আগুন ছড়িয়ে পড়ে। এর একটির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে কাজ করতে হয়েছে। গতকাল শনিবার দিনগত রাত সাড়ে তিনটার সময় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। এরশাদ বলেন, ‘মানিকদি বাজারের সবুজ সাঁতার গলির একটি বাসায় আগুন লাগে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তারপর আগুম নিয়ন্ত্রণে আসে। আর লালবাগ একটি ও সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটিসহ আরও দুটি ইউনিট যায়। তবে গিয়ে দেখা যায়, আগুন নিভে গেছে।’ এরশাদ হোসেন আরও বলেন, ‘আদাবরে বৈদ্যুতিক লাইনে সমস্যা হওয়ার কথা জানা গেলেও তা ফানুসের আগুন থেকে কি না, নিশ্চিত হওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম