ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ফাঁকা বাড়িতে স্কুলছাত্রী নূপুরের ঝুলন্ত লাশ

#

২৫ ডিসেম্বর, ২০২১,  5:24 PM

news image

মাদারীপুরের ডাসারে ফাঁকা বাড়ি থেকে নূপুর খানম (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নুপুর একই গ্রামের জামাল বেপারীর মেয়ে এবং সে পশ্চিম বোতলা গালর্স স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,

স্কুলছাত্রী নুপুর ছোটবেলা থেকেই নানা দিলু মজুমদারের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। কিন্তু হঠাৎ করে ফাঁকা বাড়িতে ভেতর থেকে সে দরজা আটকিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন এসে তাকে ডাকাডাকি করলে ঘরে কোনো সাড়া শব্দ না পেয়ে মাটি খুঁড়ে ঘরের ভেতর ঢুকে নূপুরের লাশ আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ বিষয়টি দেখে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ নিচে নামানো হয়। নিহতের নানা দিলু মজুমদার বলেন, কী কারণে নূপুর আত্মহত্যা করেছে সেটি বলতে পারবো না। এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে সে মারা গেছে সেটা বলতে পারছি না।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম