ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০২১,  8:34 PM

news image

ফরিদপুরের মধুখালী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায় ভাঙ্গাগামী একটি পিকআপ ফরিদপুরগামী একটি অটোকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোর দুজন যাত্রী নিহত হয়। আর এই ঘটনায় আহত আরও ৩ জনকে ফরিদপুর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতদের বাড়ি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্রি গ্রামে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মুধখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের সাথে ডিসপ্লেতে মধুখালী পাইলট বিদ্যালয়ে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাজেদা পারভিন (১১) নামে এক কিশোরীর। আজ সকাল ১০টার দিকে এমএম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত ওই ছাত্রী রায়পুর ইউনিয়নের দামুরদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তার পিতার নাম বকুল সেখ। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম