ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২৪,  8:51 PM

news image

ফরিদপুর সদর উপজেলায় বিল্লাল চৌধুরী (৩৩) নামে এক যুবককে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল চৌধুরী উপজেলা সদরের গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের বাবুল চৌধুরীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৪টার দিকে মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী নামে এক যুবক ধরা পড়ে। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশ সালাম সিকদার দেশটিভিকে বলেন, গেরদা গ্রামের দরগা বড়বাড়ি হিসেবে পরিচিত ইসরাইল মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী ধরা পড়ে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গণপিটুনিতে নিহত বিল্লাল চৌধুরী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম