ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ফরাসি ওপেন: ফাইনালে জকোভিচ, সর্বশ্রেষ্ঠ হওয়ার হাতছানি

#

স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০২৩,  5:42 PM

news image

শীর্ষ বাছাই কার্লোস আলকারাজকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে চলে গেলেন নোভাক জকোভিচ। রোলাঁ গাঁরোয় প্রথম সেমিফাইনালে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ সেটে একনম্বর খেলোয়াড়কে হারান ২২টি  গ্র্যান্ডস্ল্যাম জয়ী।  রবিবার (১১ জুন) সার্বিয়ান তারকার কেরিয়ারের ৩৪তম গ্র্যান্ডস্লাম ফাইনাল। লক্ষ্য ২৩তম গ্র্যান্ডস্লাম। পুরুষদের টেনিসে ২২টি করে গ্ল্যান্ডস্লাম জিতেছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং কিংবদন্তি রজার ফেডেরার। এরমধ্যে অবসর নিয়েছেন ফেডেরার। রাফায়েল নাদালের চোট। পরের বছর তিনিও কোর্ট ছাড়তে চলেছেন।  এবার ২৩তম গ্র্যান্ডস্লাম জিতে দুই কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে নোভাক জকোভিচের সামনে। সম্ভাবনাও রয়েছে। ফাইনালে উঠে জোকার যেন আগাম জানিয়ে দিলেন আরও একটা গ্র্যান্ডস্লাম কেবল সময়ের অপেক্ষা। ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ চতুর্থ বাছাই ক্যাসপার রুড। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম