ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন মারে

#

স্পোর্টস ডেস্ক

২২ মে, ২০২৩,  4:20 PM

news image

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অ্যান্ডি মারে। গ্রাস-কোর্ট মৌসুমকে অগ্রাধিকার দিতে, বিশেষ করে উইম্বলডনের জন্য নিজেকে প্রস্তুত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ টেনিস তারকা।  আগামী ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে ফরাসি ওপেন। আর উইম্বলডন শুরু হবে ৩ জুলাই। ২০১৭ সালের পর রোলাঁ গাঁরোয় কেবল একবার খেলেছেন ৩৬ বছর বয়সী মারে।  চলতি মাসের শুরুতে ক্লে-কোর্ট চ্যালেঞ্জার জেতেন মারে। কিন্তু এই কোর্টে এরপর থেকে ধুঁকছেন তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্কটিশ তারকা।বোর্দোয় এই সপ্তাহের শুরুতে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী স্তানিস্লাস ভাভরিঙ্কার বিপক্ষে হেরে যান মারে। রোম, মাদ্রিদ ও মন্তে কার্লোর এটিপি ইভেন্ট থেকেও দ্রুত বিদায় নেন তিনি।আগামী ১৯ থেকে ২৫ জুন কুইন্স ক্লাবে অনুষ্ঠেয় সিঞ্চ চ্যাম্পিয়নশিপে খেলার কথা রয়েছে মারের।  ২০১৬ সালের ফরাসি ওপেনের ফাইনালে খেলেছিলেন মারে। শিরোপা লড়াইয়ে হেরে গিয়েছিলেন নোভাক জোকোভিচের বিপক্ষে। টুর্নামেন্টের পরের বছরের আসরে সেমি-ফাইনাল থেকে তাকে বিদায় করে দেন ভাভরিঙ্কা। ২০১৯ সালে নিতম্বে অস্ত্রোপচারের পর ছেলেদের র্যাঙ্কিংয়ে ৫০৩ নম্বরে নেমে যান মারে। কঠোর পরিশ্রম করে ঘুরে দাঁড়িয়ে এখন তিনি আছেন ৪২তম স্থানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম