ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

ফতুল্লায় রংমিস্ত্রীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৪,  9:58 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় সালাউদ্দিন (৩৫) নামে এক রংমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় তোফাজ্জল হোসেন গিটারের ভাড়াটিয়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালাউদ্দিন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গুচ্ছগ্রামের আব্দুল জব্বারের ছেলে। সালাউদ্দিন স্ত্রী-সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। ফতুল্লা মডেল থানার এসআই মফিজ উদ্দিন জানান, রাত ৯টার সময় সংবাদ পেয়ে ইসদাইর বুড়ির দোকান এলাকার তোফাজ্জল হোসেন গিটারের ভাড়াটিয়া বাসার দরজা ভেঙ্গে মেঝে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম