ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

ফটোগ্রাফারদের দেখেই রেগে আগুন সারা, দিলেন ধমক

#

বিনোদন ডেস্ক

১২ জুলাই, ২০২৩,  4:43 PM

news image

সারা আলি খান, বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। বলিউড অভিনেত্রী হিসেবে তার বয়স সবে পাঁচ বছর। এর মধ্যেই দর্শক ও অনুরাগীদের মনে নিজের জায়গা তৈরি করেছেন সারা। অভিনয়ে যা-ই খামতি থাকুক না কেন, নিজের হাসিখুশি ব্যবহারের কারণে চিত্রগ্রাহীদের কাছে তার কদর কম নয়।  ফটোশিকারিদের দৌরাত্ম্যে অনেক সময়ই চটে যান বলিউডের তারকারা। সারা কিন্তু সেই তালিকায় পড়েন না। বরং, আলোকচিত্রীদের সঙ্গে দেখা হলেই করজোড়ে তাদের অভিবাদন জানান অভিনেত্রী। সম্প্রতি সেই অভ্যাসে বদল ঘটল। রেস্তরাঁ থেকে বেরিয়ে ফটোগ্রাফারদের দেখেই রেগে গেলেন সারা। এমনকি, জোরে ধমকও দিয়ে দিলেন অভিনেত্রী। কিন্তু কেন? সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তরাঁয় দেখা যায় সাইফ-কন্যা সারাকে। পরেন লাল পোশাক, চোখেমুখে সামান্য রূপটান, কপালে ছোট্ট টিপ। অভিনেত্রীকে রেস্তরাঁর সামনে দেখা মাত্রই তার নাম ধরে চিৎকার করতে থাকেন চিত্রগ্রাহীরা। তাতেই অতিষ্ঠ হয়ে ওঠেন অভিনেত্রী। প্রথমে আকারে-ইঙ্গিতে সবাইকে চুপ করার জন্য অনুরোধ করলেও কেউ তাতে পাত্তা দেননি। চিৎকার না থামায় তারপরই তাদের জোর ধমক দেন সারা। ‘‘আস্তে! চেঁচামেচি করবেন না, সবাই তাকিয়ে রয়েছেন এ দিকে!” যদিও সারার এই ধমকে রাগ কম, আবদার বেশি ছিল বলেই দাবি অনুরাগীদের। সম্প্রতি মুক্তি পেয়েছে সারার ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’। ওই ছবিতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সারা। বক্স অফিসেও ওই ছবির দৌড় খারাপ নয়। এর পরে সারাকে দেখা যাবে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে। ‘লাইফ... ইন আ মেট্রো’ খ্যাত পরিচালকের ওই ছবিতে আদিত্য রায় কাপুর, কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠী, ফাতিমা সানার মতো বলিউড অভিনেতাদের সঙ্গে দেখা যেতে চলেছে সাইফ-কন্যাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম