ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

প্রেসবক্সে তামিম ইকবাল

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৩,  7:04 PM

news image

ঢাকা টেস্টের প্রথম দিনে প্রেসবক্সে দেখা মিলেছে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের। এদিন মূলত ধারাভাষ্য দিতে মিরপুরে এসেছেন সাবেক এই অধিনায়ক। তবে কমেন্ট্রি শুরুর আগে প্রেসবক্সে এসে সেখানে থাকা সাংবাদিকদের সঙ্গে হালকা আড্ডায় মেতে ওঠেন তিনি। সিলেট টেস্টে দেড়শ রানে জয়ের পর বুধবার (৬ ডিসেম্বর) ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে শান্ত বাহিনী। সেখানে একদিকে মাঠে লড়ছে শান্ত-মুশফিকরা; অন্যদিকে ধারাভাষ্যকক্ষে আছেন তাদের সতীর্থ ক্রিকেটার তামিম। এদিকে মঙ্গলবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে বিষয়টি নিশ্চিত করেন তামিম। তবে পাঁচদিনের এই টেস্টে প্রতিদিনই তামিমকে দেখা যাবে না। আপাতত প্রথমদিন ধারাভাষ্য দেবেন তিনি। পোস্টে তামিম লেখেন,

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথমদিন আগামীকাল (বুধবার) ধারাভাষ্য প্যানেলে অল্প সময়ের জন্য অংশ নেব। আমি থাকব বেলা ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ মিনিট থেকে ২ টা ১০ মিনিট। আবারও ধারাভাষ্য বক্সের অভিজ্ঞতা নিতে প্রস্তুত। এর আগে, এক লাইভ অনুষ্ঠানে নিজের ধারাভাষ্য দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তামিম। এই ওপেনার জানিয়েছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। এমনকি চলমান ভারত বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন। তবে সেটা শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি। তামিমের ভাষ্যমতে, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)। এরও আগে, ২০২১ সালেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। মূলত তরুণদের জায়গা করে দিতে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম