ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেওয়ায় রোগীকে মারধরের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২৪,  7:54 PM

news image

প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেওয়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাতে মারধরের শিকার হয়েছেন এক রোগী। শনিবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া ওই রোগীর নাম মোহাম্মদ আনিস। তিনি বিএসএমএমইউ হাসপাতাল পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএসএমএমইউয়ের আউটডোরের মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে আসেন তিনি। ডাক্তার দেখিয়ে বের হওয়ার সময় প্রেসক্রিপশনের ছবি তোলার জন্য ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাকে ঘিরে ধরেন। এ সময় তিনি ছবি তুলতে না দেওয়ায় ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালান। সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের সামনেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী আনিসুর রহমান জানান, মারধরের কারণে তিনি খুবই অসুস্থ বোধ করছেন। তার পুরো শরীর ব্যথা করছে। চিকিৎসা দরকার। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানান তিনি। এ ব্যাপারে কথা বলতে রাজি নন হাসপাতালের পরিচালক। তার ব্যক্তিগত সহকারীকে বলা হলে ফোন দিতে বলেন অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথকে। তিনি গণমাধ্যমকে বলেন, ওষুধ কোম্পানির কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডে রীতিমতো বিরক্ত অন্য রোগীরাও। তাদের অভিযোগ, চিকিৎসকরা তাদের কথামতো রিপোর্ট লিখছে। ওষুধও লিখছে তাদের কথায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম