ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রেমিকাকে দেখতে তামিলনাড়ুর ছেলে বরিশালে, অতঃপর..

#

নিজস্ব প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২২,  10:05 PM

news image

ছবি : সংগৃহীত

প্রেমের টানে ভারতের তামিলনাড়ু থেকে বরিশালে আসেন নৃত্যশিল্পী প্রেমকান্ত। প্রেমিকার সঙ্গে দেখাও হয়েছিল। দেখা হওয়ার পরদিনই যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিকা। অনেক চেষ্টা করেও সন্ধান না পেয়ে দেশে ফিরে গেছেন তিনি। প্রেমকান্ত জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ড্যান্স দেখে প্রেমে পড়েন সরকারি বরিশাল মহিলা কলেজের এক ছাত্রী। তিন বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে ভাল সম্পর্ক তৈরি হয়। প্রেমিকাকে একনজর দেখার জন্য তামিলনাড়ু থেকে ২৪ জুলাই বাংলাদেশের বরিশাল নগরীতে আসেন তিনি। ২৫ জুলাই বরিশালের সরকারি মহিলা কলেজে তাদের দেখা হয়। এরপর তারা দুপুরের এক সঙ্গে খাবার গ্রহণ করেন। একদিন পর তিনি জানতে পারেন- এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে তার প্রেমিকার। এরপর হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয় তার প্রেমিকা। প্রেমকান্ত বলেন,  ‘প্রেমিকা আমকেই ভালোবাসে। তা না হলে আমাকে বরিশাল আসতে বলতো না। দেখা হলে আবারও আমার জীবনে ফিরে আসবে সে।’ ঘোড়া দিয়ে হালচাষে ভাগ্য বদল শরিফুলেরঘোড়া দিয়ে হালচাষে ভাগ্য বদল শরিফুলের এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, ওই যুবক বৈধভাবে বাংলাদেশে আসে। তাকে নিরাপত্তার স্বার্থে থানায় আনা হলে তিনি পুরো ঘটনা খুলে বলেন। পরে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে ওই যুবককে ১ আগস্ট সকালে ঢাকার গাড়িতে তুলে দেয়া হয়। সে সেখান থেকে নিজ দায়িত্বে ভারতে চলে যাওয়ার কথা। তিনি বলেন, যার সঙ্গে ওই যুবক সম্পর্কের কথা বলছে, তিনি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিষয়টি হাইকমিশনের কর্মকর্তারা ওই ছেলেকে বাংলাদেশের আইন সম্পর্কে অবহিত করেন। এরপর তাকে ভারতে চলে যাওয়ার জন্য বলেন। ছেলেটিও দেশে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম