ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

প্রান্তিক অঞ্চলে কর্মরত চিকিৎসকদের জন্য নীতিমালা তৈরি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৪,  6:55 PM

news image

যে-সব চিকিৎসক প্রান্তিক অঞ্চলে কর্মরত থাকবেন, তাদের সুরক্ষা ও অগ্রাধিকার দিয়ে নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ নিউরোলজিস্ট সোসাইটি আয়োজিত সেমিনারে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রান্তিক অঞ্চলে চিকিৎসকেরা কতদিন থাকবেন, তাদের ট্রেনিং কীভাবে হবে এবং প্রমোশনসহ সব সুযোগ-সুবিধা এই নীতিমালায় তা উল্লেখ করা হবে। এজন্য তরুণ চিকিৎসকদের গ্রামে ও ঢাকার বাহিরে যেতে অনুরোধ জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা উন্নত করতে পারলে, দেশের চিকিৎসা সেবা অনেক দূর এগিয়ে যাবে। আমার একটাই স্বপ্ন, চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক টিটো মিঞা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম