ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই

#

বিনোদন প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২২,  6:48 PM

news image

বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরার রেড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিচালক অপূর্ব রানা এ তথ্যটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন প্রযোজক সমিতির সাবেক প্রভাবশালী সভাপতি আজিজুর রহমান বুলি। সিনেমাজগতে পরিচালক, প্রযোজক পরিচয়ের বাইরেও তার আরও একটি পরিচয় আছে; আর তা হলো চিত্রনায়ক মাহমুদ কলি তার ছোট ভাই এবং চিত্র নায়িকা অঞ্জনা তার স্ত্রী। সত্তরের দশকে ‘নাচের পুতুল’ ছবিটি প্রযোজনার মাধ্যমে সিনেমা অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। তবে ছবি পরিচালনা করতে শুরু করেন ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘শেষ উত্তর’ দিয়ে। প্রথম সিনেমা দিয়েই দেশজুড়ে খ্যাতি অর্জন করতে পেরেছিলেন এ গুণী পরিচালক। আজিজুর রহমান বুলির সিনেমায় নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা, জসীম, ইলিয়াস কাঞ্চন, শবনম, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ভারতের শতাব্দী রায় ও রঞ্জিত মল্লিকের মতো তারকারা। সর্বশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়। তার অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রিতে তিনি ‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ হিসেবেও পরিচিত ছিলেন। জীবদশায় ৫০টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছিলেন আজিজুর রহমান বুলি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম