ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রভার ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল

#

বিনোদন ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৩,  4:57 PM

news image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নানান সময় বিভিন্ন বিষয়ে সামাজিকমাধ্যমে দেখা যায় তাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। ২০০৫ সালে বিজ্ঞাপনে মডেল হিসেবে মিডিয়ার কাজ শুরু করলেও বর্তমানে অভিনয় জগতেই বেশি কাজ করছেন অভিনেত্রী। ক্যারিয়ারের দেড় যুগেরও বেশি সময়ে পার করেছেন জীবনের অনেক চড়াই- উৎড়াই। ব্যক্তিগত জীবনে অপ্রত্যাশিত ঘটনা তার জীবনকে অনেকটাই কঠিন করে দিয়েছিল। তবে সে জীবনের হোঁচট থেকে নিজেকে সামলিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী। সম্প্রতি প্রভা আবারও খবরের শিরোনাম হলেন একটি ভিডিওর মাধ্যমে। নিজের ইনস্টাগ্রামে আপলোড করা ২৫ সেকেন্ডর ওই ভিডিও মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, আকাশি রঙের শাড়িতে কোনো এক পার্টিতে আছেন প্রভা। জমকালো পার্টির সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করেন। ভিডিওর এক পর্যায়ে ভক্তদের চোখও মারেন তিনি। আকাশি রঙের শাড়ির পাশাপাশি নীল রঙের কামিজেও দেখা গেছে লাস্যময়ী প্রভাকে।নেটদুনিয়ায় প্রভার এ ২৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে নেটিজেন ও ভক্তরা করছেন ইতিবাচক মন্তব্য আর রিয়েকশনের জায়গায় ভরিয়ে দিচ্ছেন ভালোবাসার ইমেজ দিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম