ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুল শাহানা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  6:26 PM

news image

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস অনুবিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মরত গুল শাহানা ঊর্মিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার (১৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ আদেশ জারি করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে একজন প্রেস সচিব, দুইজন উপ-প্রেস সচিব ও দুইজন সহকারী প্রেস সচিব রয়েছেন। গুল শাহানা ঊর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ পাস করেন। তিনি ২০১০ সালের ১ ডসেম্বর বিসিএস ২৮তম ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগ দেন। গুল শাহানা ঊর্মির বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. গাজীয়ার রহমানও বিসিএস (অ্যাডমিন) হিসেবে ১৯৭২ সাল থেকে দায়িত্ব পালন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম