ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্টিনেজ

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৩,  9:30 PM

news image

এগারো ঘণ্টার সফরে সোমবার সকালে ঢাকা আসেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সফরে এসে ভক্তদের সঙ্গে তার কোনো অনুষ্ঠানের সূচি না থাকলেও তিনি সময় দিয়েছেন ভক্তদের। সফরের অংশ হিসেবে তিনি দুপুর ২টায় সাক্ষাৎ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্টিনেজ। তার আগে তিনি সাক্ষাৎ করেন দেশসেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও দুই সন্তানের সঙ্গে। এর আগে সোমবার ভোর ৫টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান হোটেলে।বাংলাদেশে এসেই তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা। বাংলাদেশে তার সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি সরাসরি চলে যান ফান্ডেড নেক্সটের প্রধান কার্যালয় উত্তর বাড্ডায়। সেখানে ম্যাশ ও কিছু ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে পড়েন গণভবনের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিকেলেই তিনি উড়াল দেবেন কোলকাতার উদ্দেশ্যে। সেখানে তিন দিন থাকবেন তিনি। যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম