ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

প্রথমবারের মতো বাংলাদেশের মিউজিক ভিডিওতে মিমি

#

২১ ডিসেম্বর, ২০২১,  8:23 PM

news image

চিত্রনায়ক নিরবের বিপরীতে প্রথমবারের মতো বাংলাদেশের মিউজিক ভিডিওতে কাজ করলেন মিমি চক্রবর্তী। এর মাধ্যমে দুই বাংলার দর্শক দেখতে যাচ্ছেন নতুন এই জুটির রসায়ন। টিএম রেকর্ডসের উদ্যোগে নির্মিত নিরব-মিমির গান ভিডিওটি বানিয়েছেন ভারতীয় কোরিওগ্রাফার বাবা যাদব। রাজস্থানের কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। নিরব-মিমির এই মিউজিক ভিডিওর জন্য গানটিতে কণ্ঠ আরিফিন রুমি। গানের নাম ‘তুই আর আমি চল করি পাগলামি’। এর কথা লিখেছেন কৌশিক হোসেন তাপস। সুর ও সংগীতায়োজন তারই। রোমান্টিকভাবে সাজানো এ গানের কস্টিউম ও স্টাইলিশ ডিজাইন করেন ফারজানা মুন্নী। সিনেমার বাইরে নিরবকে দেখা যায়না। এমনকি নাটকেও নয়! কেন মিউজিক ভিডিও করলেন জানতে চাইলে নিরব চ্যানেল আই অনলাইনকে বলেন, কাজটির করার প্রথম কারণ তাপস ভাই। উনি যখন গানটি শোনালেন প্রথমে মনে হয়েছে আউটস্ট্যান্ডিং কাজ। দ্বিতীয়ত মিমি চক্রবর্তী থাকছেন। নিরব আরো বলেন, মিমি ক্যামেরার পিছনে এক, অথচ ক্যামেরার সামনে পুরোপুরি পেশাদার একজন শিল্পী। তার সাথে যখন অনস্ক্রিনে শুটিং করছিলাম মনে হচ্ছিল যেন তাকে টিভি দেখছি। কাজটি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের আয়োজনে কোনো কমতি ছিল না। জানা যায়, নতুন বছরের শুরুতে অন্যতম চমক হিসেবে নিরব-মিমির মিউজিক ভিডিওটি প্রকাশ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম