ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পশ্চিমবঙ্গে নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০২২,  4:19 PM

news image

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অনেকে। বুধবার (৫ অক্টোবর) রাত ৯টায় জলপাইগুড়ির মাল ননীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ করছে দমকল বাহিনী ও পুলিশ। দুর্ঘটনার সংবাদ পেয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটারে এক পোস্টে বলেন, জলপাইগুড়িতে দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। এ ঘটনায় যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়,

মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় অনেক মানুষের সমাগম হয়। রাতে হঠাৎ করেই পানির স্রোতে অনেক মানুষ ভেসে যায়। জলপাইগুড়ি জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসুর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৩০ থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। কতজন নিখোঁজ রয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। নদীর চরে আটকে রয়েছে অনেক মানুষ, তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। পাহাড়ি ঢল থেকে এ ঘটনা ঘটেছে জানিয়ে মাল অঞ্চলের বিধায়ক বুলু চিকবরাইক বলেন, মাল নদীতে প্রতিবছর প্রতিমা বিসর্জন দেয়া হয়। এবার আচমকাই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সময় নদীর পাড়ে প্রায় ১০ হাজার মানুষ ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম