ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

প্যারিসে বারে বন্দুকধারীর গুলিতে হতাহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২২,  4:37 PM

news image

প্যারিসের একটি বারে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছে। দুই হামলাকারীর একজন পুলিশের হাতে ধরা পড়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) রাতে ফ্রান্সের রাজধানীর ১১তম অ্যারোন্ডিসমেন্টে এ ঘটনা ঘটে। স্থানীয় মেয়র ফ্রাঙ্কোইস ভগলিনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা স্পুটনিক। বন্দুক হামলার বিষয়টি নিশ্চিত করে ওই অ্যারোন্ডিসমেন্টের মেয়র বলেন, হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এই বর্বর হামলার উদ্দেশ্য জানা যায়নি। ভগলিন বলেন, রুই পপিনকোর্টে (প্যারিস১১-এ) শিশা বারে আজ সন্ধ্যায় একটি বন্দুকযুদ্ধে একজন নিহত এবং চারজন আহত হয়েছে। তিনি বলেন, জাতীয় পুলিশ ‘খুব সক্রিয়ভাবে’ অপর শুটারের সন্ধান করছে। স্থানীয় বাসিন্দা বা প্রত্যক্ষদর্শীদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি মেডিকো-সাইকোলজিক্যাল সেল (চিকিৎসা পরামর্শ কেন্দ্র) খোলা হবে। -সূত্র : এএনআই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম