ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পোল্যান্ডে আছড়ে পড়লো রুশ ক্ষেপণাস্ত্র, নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  4:39 PM

news image

ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে ইউক্রেন সীমান্তের সঙ্গে লাগোয়া পোল্যান্ডের পিওদো গ্রামে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি এতে দুইজন নিহত হয়েছেন। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এবারই প্রথমবারের মতো ন্যাটোভুক্ত কোনো দেশে গিয়ে পড়ল রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এ ঘটনার পর জরুরি বৈঠকে বসেন পোল্যান্ডের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠক শেষে সকলকে শান্ত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কারণ জোটটির আর্টিকেল-৫ অনুযায়ী-জোটের কোনো একটি দেশের ওপর হামলা মানে পুরো জোটের ওপর হামলা।  ক্ষেপণাস্ত্র পড়ার পর ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ জরুরি বৈঠক ডেকেছেন। তাছাড়া জি-৭ জোট ও জাতিসংঘও বৈঠক ডেকেছে। সূত্র: এপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম