ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

পোল্যান্ডের সঙ্গে ড্র করল ফ্রান্স

#

স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২৪,  4:38 PM

news image

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সিগন্যাল ইদুনা পার্কে পোল্যান্ডের সঙ্গে ড্র করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে প্রথমবার ইউরোতে গোল করলেও রবার্ট লেভানডোভস্কি তা ম্লান করে দিয়েছেন। দুই পেনাল্টি গোলের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। ডর্টমুন্ডে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে পোল্যান্ড ও ফ্রান্সের। দুই দল আক্রমণ পাল্টা আক্রমনে মাচ জমিয়ে তোলে। ম্যাচের ৫৫ মিনিটে পোল্যান্ডের বক্সে ফাউলের শিকার হন দেম্বেলে। এমবাপ্পের শটের বিপরীতে ঝাঁপান স্কোরুপস্কি। ফ্রান্সের অধিনায়ক ইউরোতে পান প্রথম গোলের দেখা। তবে সেই আনন্দ ম্লান করে দেন লেভান্দোভস্কি। ৭৬ মিনিটে পোল্যান্ডের খেলোয়াড় উপামেকানো ফাউল করেন সুইডারস্কিকে। রেফারি ভিএআর দেখে পেনাল্টি দেন পোল্যান্ডকে। দলটির সর্বকালের শীর্ষ গোলদাতা লেভানদোভস্কি শট নেন। মাইগনান ডানদিকে ঝাঁপিয়ে বল ঠেকান। কিন্তু লেভানদোভস্কি শট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে তিনি বেরিয়ে আসায় আবার সুযোগ পায় পোল্যান্ড। এবার নিচু কোনাকুনি শটে জাল কাঁপান লেভানদোভস্কি। ড্র করে গ্রুপে তৃতীয় হলেও পরের রাউন্ডে খেলবে পোল্যান্ডও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম