ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পূর্ব ইউক্রেনে সফরে যাবেন পুতিন : ক্রেমলিন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২২,  5:06 PM

news image

দখলকৃত পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল যে কোনও সময় সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ান নিউজ এজেন্সি তাসকে এমনটাই জানিয়েছেন পুতিন ঘনিষ্ঠ ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে কখন দনবাসে সফর করবেন তা জানাননি ক্রেমলিনের মুখপাত্র। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। ‘এটি অবশ্যই যথাসময়ে ঘটবে কারণ এটি রাশিয়ান ফেডারেশনের অংশ,’ এক প্রশ্নের জবাবে বলেন দিমিত্রি পেসকভ। গত সেপ্টেম্বরের শেষ নাগাদ ইউক্রেনের দনবাস অঞ্চলের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে মস্কোর সঙ্গে অন্তর্ভুক্ত করে নেন পুতিন। যদিও ইউক্রেনীয় সেনাদের পাল্টা হামলার মুখে খেরসনের একাংশ থেকে রুশ সেনা প্রত্যাহার করে নিয়েছে মস্কো। বাকি এলাকা পুনরুদ্ধারে লড়াই করছে কিয়েভ। এদিকে, ইউক্রেনের খেরসন অঞ্চলের একাংশ থেকে রুশ সেনা প্রত্যাহারের পর ৭ হাজার বিস্ফোরক সরানোর পাশাপাশি নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি বিভাগ। ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে গত মাসে অঞ্চলটির একাংশ থেকে সেনা সরিয়ে নেয় মস্কো। চলে যাওয়ার আগে প্রচুর মাইন এবং অন্যান্য শক্তিশালী বিস্ফোরক দিয়ে ফাঁদ পেতে যায়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম