ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

পূবাইলে গারর্মেন্টস কর্মীকে হাতুড়ি পেটা

#

২৪ ডিসেম্বর, ২০২৩,  3:00 AM

news image

পূবাইল প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ড এর মাঝুখান এলাকায় ওসমান ১৯ নামে এক গারর্মেন্টস কর্মীকে হাতুড়ি দিয়ে মারধর ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের মৃত সুলতানা উদ্দিন খা এর ছেলে অহেদ আলি খা এর বিরুদ্ধে , ভিকটিম ওসমান এর বাড়ি পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ড এর মাঝুখান এলাকায়, তার পিতার নাম ওহাব আলী মাদবর, খোজ নিয়ে জানা গেছে ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বন্ধুর সাথে দেখা করতে মাঝুখান এলাকার ওই বন্ধুর বাড়ির সামনে যায় ভিকটিম ওসমান, এ সময় রাস্তার পাসে প্রকৃতির ডাকে সারা দিতে জোপে গেলে অভিযুক্ত অহেদ আলী খা তাকে ডেকে আনে, এখানে কি করছে মর্মে জিজ্ঞাসাবাদ শেষে তাকে স্থান  ত্যাগ করতে বলেন অহেদ খা, পরে তার ওই বন্ধু বাসা থেকে বের হয়ে তাকে খুজে না পেলে যোগাযোগের চেষ্টা করে, ঠিক ওই সময় অজ্ঞাত পরিচয়ে ফোন আসে ওসমানের ফোনে, জানানো হয় কিছুক্ষণ আগে জিজ্ঞাবাদ করা অহেদ আলী ভিকটিম কে পুনরায় ঘটনাস্থল আসতে বলছেন, ভিকটিম দ্রুত ঘটনাস্থলে আসলে অহেদ খা ও তার ছেলে মেহিদি হাসান এবং একই এলাকার শরীর ও জাহাঙ্গীর সহ বেশ কয়েকজন তাকে হাতুড়ি দিয়ে ভিকটিম এর শরীরের ভিবিন্ন স্থানে আঘাত করেন, পরে দড়ি দিয়ে হাত পা বেধে ছিনতাই করেছে মর্মে মারধর করে, ভিকটিম এর অবস্থা খারাপ দেখে তাকে তার পরিবার এর কাছে হস্তান্তর করে অহেদ খা, পরে ভিকটিম কে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়, দুই দিন হাসপাতালে ভর্তি থাকার পর আজ বাসায় ফিরে এ বিষয়ে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভিকটিম এর পরিবার, এ বিষয়ে অহেদ খা এর সাথে ফোনে যোগাযোগ করা হলে উনি জানান আমি মারধর করি নি, শুনেছি ওর কাছে চাইনিজ কুড়াল ছিল, তাই এলাকাবাসী মারধর করেছেন, তবে বিষয়টি পুলিশ কে জানাই নি, এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ জনাব কামরুজ্জামান জানান আমি বিষয়টি নিয়ে দ্রুত ব্যাবস্থা গ্রহন করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম