ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পূজায় আসছে অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’

#

বিনোদন প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২৩,  11:01 PM

news image

দেশের নন্দিত অভিনেত্রী অরুণা বিশ্বাস। লাইট-ক্যামেরার সামনে ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করেছেন অভিনেত্রী হিসেবে। নাম লিখিয়েছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবেও। তার প্রথম নির্মিত সিনেমা ‘অসম্ভব’। আগামী ২০ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অরুণা বিশ্বাস। তিনি আরও জানান, সরকারিভাবে যে অনুদান দেওয়া হয়েছে তা দিয়ে এ সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি তো বটে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত যে বাজেট নির্ধারণ করা হয়েছিল, কাজ করতে গিয়ে সেটিও ছাড়িয়ে গেছে। পূজা উপলক্ষে  আগামী ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।’ সরকারী অনুদানে নির্মিত এ সিমনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুনা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদ’সহ অনেকেই। গান লিখেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম