ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পুলিশ ব্যারিকেড ভেঙে বিডিআর পরিবারের শাহবাগ অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৫,  8:54 PM

news image

শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনেরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন। পরে তারা শাহবাগের দিকে আসতে থাকেন। তাদের দাবির মধ্যে রয়েছে পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকুরিতে পুনঃবহাল করতে হবে। তাদের দাবি, বিগত সরকারের 'নীল নকশা'য় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে। একই সাথে তারা পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। এছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং ২৫ ফেব্রুয়ারি সেনাহত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। চারপাশের মানুষজনের কাছে তারা নিগৃহীত হয়েছেন। তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম