ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

পুলিশের হাতে আটক হলো ৩ ভুয়া পুলিশ

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২১,  6:57 PM

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র স্টিকার লাগানো প্রাইভেটকারসহ তিন ভুয়া পুলিশ কমকর্তাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার গোপালগঞ্জ রেললাইন থেকে তাদের আটক করেছে পুলিশ। আটক তিনজনের বাড়ি সদর উপজেলার মাঝিগাতি গ্রামে। আজ রোববার ভোরে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,

ন্যাপকো নামে একটি কোম্পানির পরিচালক হেদায়েতের ছেলেসহ আটক প্রতারক চক্রের এই তিনজন সদস্য দীঘদিন ধরে সাদা রঙের একটি প্রাইভেটকারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদেরকে পুলিশের বড় কমকর্তা পরিচয় দিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। এরই ধারাবাহিকতায় চক্রের সদস্যরা শনিবার সন্ধ্যার পর গোপালগঞ্জ রেললাইনে গিয়ে স্থানীয় ছেলেমেয়েদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। এ সময় তাদের চলাফেরা ও কথাবার্তা শুনে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে রেললাইনে বেড়াতে যাওয়া ছেলেমেয়েরা তাদেরকে গণধোলাই দিলে তারা নিজেদেরকে ভুয়া পুলিশ বলে জানায়। এরপর স্থানীয় লোকজন তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম