ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পুলিশের দ্বারস্থ হলেন গায়ক ভুবন বাদ্যকর

#

০৪ ডিসেম্বর, ২০২১,  9:10 PM

news image

‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম...’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই গানের গায়ক ভুবন বাদ্যকর। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন আর ভুবন বাদ্যকরের গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ফেইসবুক, ইউটিউব, টিকটক খুললেই বেজে উঠছে তার গান। তার গান দিয়ে লাখ লাখ টাকা আয় করছেন অনেকে। কিন্তু তার ভাগ্যে কিছুই জুটছে না।

এই অভিযোগ নিয়েই থানায় হাজির ভুবন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভুবনের অভিযোগ ‘কাঁচা বাদাম’ গানটি তার লেখা ও সুর করা। কিন্তু এই গানে অনেকে লাভবান হলেও তার লাভের অঙ্ক শূন্য। তিনি চাইছেন পুলিশ বিষয়টি তদন্ত করে তার প্রাপ্যটা পেতে সাহায্য করুক। সংবাদমাধ্যমে ভুবন বাদ্যকর জানান, প্রতিদিন অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় করছেন। অভিযোগ জানাতে থানায় গেলে সেখানেও অনেকে সেলফি তোলার জন্য তাকে ঘিরে ধরেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে রাতারাতি খ্যাতি পাওয়া ভুবন বাদ্যকরের সংসার। প্রতিদিন ২০০-২৫০ রুপির বাদাম বিক্রি করেন। বাদাম না কিনলেও তার গানের সুর শুনে অনেকে ছুটে আসেন। টাকার পাশাপাশি পুরোনো সিটি গোল্ডের চেইন, চুড়ি, হাতের বালা, পুরোনো নষ্ট মোবাইল, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম দিয়ে থাকেন ভুবন। মাত্র ১৫ হাজার রুপিতে পুরোনা একটি মোটরবাইক কিনেছেন, সেটিতে চড়েই গ্রামে গ্রামে বাদাম বিক্রি করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম