ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৫,  5:43 PM

news image

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস অন্তত ১৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন।  সোমবার (৬ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে নাজিমউদ্দিন রোডে মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ভোর ৪টা ১০ মিনিটে পাঁচতলা ভবনটির নিচতলায় লেপ-তোশকের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ১২ মিনিটে আগুন নেভায়। এর মধ্যে ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয়তলা থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, লেপ-তোশকের দোকানটির পাশের একটি ফার্নিচার দোকানের মালিক আতিকুর রহমান জানান, তার দোকানটিতে দুইজন ম্যানেজার ও একজন কর্মচারী রাতে ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে আমিনউদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। অপর কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আতিকুর রহমান আরও জানান, আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। ওই ফার্নিচার দোকানে থাকতেন তিনি। আনুমানিক তিন বছর যাবত দোকানটির ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন আমিন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম