ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

পুত্র সন্তানের মা হয়েছেন ভারতী সিং

#

বিনোদন ডেস্ক

০৪ এপ্রিল, ২০২২,  7:56 PM

news image

মা হয়েছেন বিখ্যাত ভারতীয় কৌতুক শিল্পী ভারতী সিং। অন্তঃসত্ত্বা অবস্থায় রিয়্যালিটি শো-এ সঞ্চালনা করে বেশ আলোচনায় এসেছিলেন ভারতী । মা হওয়ার সময়টাতে স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে টেলিভিশনের পর্দায় মানুষকে হাসিয়ে প্রতিটি দিন উদযাপন করেছেন তিনি। রবিবার বিকেলে পুত্র সন্তানের মা হয়েছেন ভারতী। ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে সুখবর দিয়েছেন স্বামী হর্ষ। লিখলেন, ‘ছেলে হয়েছে। ’ সবাই নতুন অভিভাবককে শুভেচ্ছা জানিয়েছেন। দিন কয়েক আগে  ভারতী সন্তানের মা হয়েছেন বলে খবর রটেছিলো। কিন্তু সেসময় তিনি নিজেই তা গুঞ্জন বলে জানান। একইসঙ্গে জানান, তিনি আরও একটি রিয়্যালিটি শো-এর শ্যুটিং করছেন।   ‘হুনারবাজ, দেশ কি শান’ রিয়্যালিটি শো-এর মঞ্চেই নিয়ম মেনে, ঘটা করে সাধ খাওয়ানো হয়েছিল কৌতুকশিল্পী ভারতী। ভারতবাসী সরাসরি তার সাধের অনুষ্ঠানের সাক্ষী ছিল। গত ডিসেম্বর মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন ভারতী। হর্ষের সঙ্গে চার বছরের দাম্পত্যের পরে তাদের পরিবার আলো করে এই শিশু এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম