ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের শিক্ষা ও সুরক্ষা সামগ্রী বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২১,  9:14 PM

news image

পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। বৃহষ্পতিবার সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে সরকারী সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষা কেন্দ্রের সামনে এ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মো রাব্বি ইসলাম অপু, সহ-সভাপতি নাজমুল নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল যোবায়ের, জেলা ছাত্রলীগ নেতা অভিরুজ্জামান অভিক,  কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল হাসান ফেরদৌস, আবরার আহম্মেদ জাওয়াদসহ ছাত্রলীগ ও স্কাউট সদস্যবৃন্দ।  এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে কলম ও করোনা থেকে রক্ষার জন্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করেছি। পরীক্ষার্থীদের সুরক্ষার্থে ও তারা ভালো ভাবে যাতে পরীক্ষায় অংশগ্রহন করতে পারে তার জন্য আমাদের এই উদ্যোগ। জেলা ছাত্রলীগের নেতৃত্বে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম