ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

পিরোজপুরে ইউনিয়ন পর্যায়ে মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক উন্মোচন

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২১,  10:05 PM

news image

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পিরোজপুরের চুঙ্গাপাশা থেকে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও একটি মুক্তিযোদ্ধা চত্বরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে চুঙ্গাপাশা এলাকার বাজারে মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও একটি মুক্তিযোদ্ধা চত্বরের উদ্বোধন করা হয়।

স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুরে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক ১ম নিহত শহীদ ওমর ফারুকের বোন ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী। দূর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মন্নান দরানী, ৩ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦্ নোমান মৃধা, স্থানীয় সমাজ সেবক জাহাঙ্গীর আলম খান। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। যাদের ত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই অর্জন ও আমরা স্বাধীন সার্বভৌম একটি ভূখন্ড পেয়েছি তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। আজকের উদ্বোধনকৃত স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা চত্বর বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের মনে রাখতে সহায়তা করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম