ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

পাহাড় থেকে পড়া পাথরের চাপায় ১৮ বাসযাত্রী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৫,  4:53 PM

news image

ভারতের হিমাচল প্রদেশে পাহাড় থেকে পড়া পাথরের চাপায় কমপক্ষে ১৮ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাটে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৩০–৩৫ যাত্রী বহনকারী বাসটি হরিয়ানা থেকে বিলাসপুরের কাছে ঘুমারউইনের পথে যাচ্ছিল, তখন ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে পুরো বাসটিকে ঢেকে দেয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রাণ যায় অনেকের। পরে, আহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে রয়েছেন। কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সূত্র : গালফ নিউজ, রয়টার্স ও এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম