ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করলেন জহিরুল ইসলাম

#

২৩ সেপ্টেম্বর, ২০২৪,  8:00 PM

news image

ফয়জুল ইসলামঃ ঢাকার সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মো: জহিরুল ইসলাম। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নবীনগরের কুরগাঁও এলাকায় পাথালিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্বগ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এসময় পাথালিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। জহিরুল ইসলাম তার বক্তব্যে জানান,আমার বড়ো ভাই সোবহান মেম্বার পাথালিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক পরপর দুই বারের নির্বাচিত জনপ্রতিনিধি,ভাইয়ের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে আমি পাথালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পরপর তিনবার মেম্বার ছিলাম। আমি আমার ওয়ার্ডটাকে অনেক সুন্দরভাবে গুছানোর চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পেয়েছি। আপনারা সবাই আমাকে সাহায্য করবেন যাতে করে আমি যেন সৎ এবং নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি।  তিনি আর বলেন, আপনারা জানেন বিগত সময়ে আমি আমার দায়িত্ব পালনকালে কোনোরুপ ঘুষ-দূর্নীতির সাথে জড়িত ছিলাম না। আমার যদি কোনো ভুল দেখতে পান তাহলে সকলে আমার সেই ভুল ধরিয়ে দিবেন যাতে করে আমি শুধরে নিতে পারি। পাথালিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি আজকে থেকে দায়িত্ব গ্রহন করলাম, আগে কি হয়েছে সেসব ভুলে যান। আজ থেকে কোনো কাজে কোনো ধরণের টাকা-পয়সা নেওয়া কিংবা ইচ্ছাকৃত গাফিলতি এই ইউনিয়ন পরিষদের কারও দ্বারা হবে না। এছাড়া একটা অভিযোগ বক্স করে দেওয়া হবে যাতে করে এসংক্রান্ত সমস্যাগুলো পাথালিয়াবাসী আমাকে জানাতে পারেন। অনুষ্ঠানে এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট শাখা) আব্দুর রহমান বাবুল, শ্রমিক দল নেতা আব্দুল খালেক, ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা প্রমুখসহ পাথালিয়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম